পদ্মার দুই ইলিশ ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দু’টি ইলিশ মাছ ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে। ইলিশ দু’টির ওজন ৪ কেজি ১৮০ গ্রাম।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ দু’টি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভোরে জেলে সদেশ হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে সকাল সাড়ে ৭টার দিকে জাল তুলতেই দেখেন বড় দুটি ইলিশ জালে আটকা পড়েছে। পরে সকালে মাছ দুটি দৌলতদিয়ার মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুটি ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে : রিজভী

পদ্মার দুই ইলিশ ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি

প্রকাশের সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩