Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাংবাড়ির দরজায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাদের সাত-আট মাস আগে বিয়ে করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরেই শুক্রবার দিবাগত রাতে উপজেলার চেরাং বাড়ির দরজায় কে বা কারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে তারা পালিয়ে যায়। কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ মোট চারটি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে জানান, ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তার তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

নোয়াখালী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫