Dhaka রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

নীলফামারী জেলা প্রতিনিধি : 

নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মাবিয়া সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ (ঢাকা মেট্রো জ-০৪-০২২৭) নামের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রী মাবিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

প্রকাশের সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬