রাজশাহী জেলা প্রতিনিধি :
নাটোর ও রাজশাহীর মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ২৬ ঘণ্টা পরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রী ও বাসের কর্মচারীরা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে রাজশাহী-নাটোরের বাস মালিকদের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
জানা গেছে, দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী-নাটোর দুই জেলারা বাস মালিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই জেলার বাস নিয়ে বিদ্যমান সমস্যাগুলো উপস্থাপন করেন। এ নিয়ে আলোচনার এক পর্যায়ে বাস চলাচল নিয়ে দুই পক্ষ সম্মত হয়। এরপর দুই জেলার বাস চলাচল শুরু হয়।
তারা জানায়, যেহেতু একদিন বাস চলাচল বন্ধ ছিল। কখন বাস চলাচল স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না। তাই কাউন্টার বন্ধ ও কিছু কিছু খোলা ছিল। বাস চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে। বাস কাউন্টারগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে। তারা টিকিট বিক্রি ও যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকে পরদিন বুধবার দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী ও নাটোরের বাস মালিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে দুর্ভোগের পড়ে যাত্রীরা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী এবং নাটোরের বাস মালিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় ছিলেন। আমরা ৫ দিনের সময় নিয়েছি। একটা ব্যবস্থা হবে। আমরা তাদের বলেছি কোনো অবস্থায় গাড়ি বন্ধ হবে না। ঢাকা কোচ বন্ধ হবে না। যা হবে সব টেবিলে কথা হবে।
রাজশাহী জেলা প্রতিনিধি 





















