Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী ছিলেন। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল যোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আবহাওয়া

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫