Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ভাবমূর্তি আরো জোরদারে কাজ করুন : প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দেশের ভাবমূর্তি আরও জোরদার করতে আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে বলেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারি, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন।

প্রধানমন্ত্রী দূতাবাসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বঙ্গবন্ধু কর্নার, শহীদ মিনারসহ দূতাবাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে এই চ্যানসারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০০ সালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রার বহরে যুক্ত হচ্ছে তিনটি ব্র্যান্ড নিউ এটিআর

দেশের ভাবমূর্তি আরো জোরদারে কাজ করুন : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩