Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দল-মত-নির্বিশেষে আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দসাম্প্রতিক সহিংসতায় দল-মত-নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার। আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

তিনি আরও বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

এসময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে সকালে রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।

আবহাওয়া

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী

দল-মত-নির্বিশেষে আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪