Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত।

দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদী ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

একই সঙ্গে তিনি সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশর জনগণকেও শুভেচ্ছা জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।

এক বিবৃতিতে বলা হয়, এই বিজয় গণতন্ত্রের বিজয় এবং বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।

মালয়েশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই রূপান্তরকালীন সময়ে তার নেতৃত্ব এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার ভূমিকা প্রশংসনীয়।

অভিনন্দন জা‌নি‌য়ে‌ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এক পো‌স্টে সুশীলা কারকি লি‌খে‌ছেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।

তি‌নি লি‌খে‌ছেন, আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন, এই প্রগাঢ় জনমতের মাধ্যমে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। এটি শান্তি ও উন্নতির নতুন অধ্যায়ের সূচনা করছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশায় রইলাম।

তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।

তিনি বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে— এটাই আমরা কামনা করি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মুইজ্জু বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।

বার্তায় তিনি বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ড. মোহাম্মদ মুইজ্জু।

আবহাওয়া

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

প্রকাশের সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬