Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ

টেকনাফ উপজেলা প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়ক-সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মো. ইউনুস টেকনাফ সাবরাং চান্দলী পাড়ার হাছন আলীর ছেলে ও সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় লোকজন রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট নামের এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পায়। মরদেহটি ব্রিজের নিচে ছড়ার পানিতে পড়ে ছিল। পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না।

সাবরাংয়ের বাসিন্দা লিয়াকত আলী বলেন, মো. ইউনুস অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তার মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। ইউনুসের বাড়ি সাবরাংয়ে চান্দলী পাড়ায়, আর তার মরদেহ পাওয়া গেলো হ্নীলা ইউনিয়নের রঙিখালিতে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ হত্যাকাণ্ডে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বুধবার বেলা ১১টার দিকে সাবেক ইউপি সদস্য মো. ইউনুসের মরদেহ রঙিখালি ব্রিজের পূর্ব পাশ থেকে পুলিশ উদ্ধার করে। উদ্ধারের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ

প্রকাশের সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫