Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল নারীসহ ৩ যাত্রীর

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল নারীসহ ৩ যাত্রীর

প্রকাশের সময় : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫