ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকা থেকে আব্দুল জব্বার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুর-১০ শাহ আলী প্লাজা থেকে মো. মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন। এসময় সে এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন মোবারক হোসেন। উপস্থিত লোকজন মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করেন।

এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারকের উপর আক্রমণের সাথে জড়িত আব্দুল জব্বারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা আব্দুল জব্বার গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪