কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কায় নিহত ৩

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলে কাজ করছে হাইওয়ে পুলিশ। তিন যাত্রীর মরদেহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কায় নিহত ৩

প্রকাশের সময় : ১০:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪