টানেল দিয়ে ভান্ডালজুড়ির পানি যাবে পতেঙ্গায়

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে ভান্ডালজুড়ির পানি শোধনাগার থেকে পতেঙ্গা এলাকায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আবুল কাসেম।

তিনি বাংলানিউজকে জানান, দীর্ঘদিনের পানি সংকটে থাকা পতেঙ্গা, কাট্টলীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের পানি সংকট ছিল। টানেল ব্যবহার করে পতেঙ্গা এলাকায় পানি সরবরাহ হলে ওই এলাকার সুপেয় পানির চাহিদা মিটবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনাপত্তিপত্রে বলা হয়েছে, পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে কর্ণফুলী টানেলের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যমান ইউটিলিটিগুলোর সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করতে হবে।

এদিকে, সুপেয় পানি সরবরাহ বাড়লে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান হবে। সাগর তীরবর্তী হওয়ায় এসব এলাকার পানি লবণাক্ততা প্রবণ।

ভান্ডালজুড়ি পানি শোধনাগার থেকে দৈনিক প্রায় ২ কোটি লিটার পানি এসব এলাকায় সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছে ওয়াসা।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রাম ওয়াসায় যোগদানের পর টানেল দিয়ে ভান্ডালজুড়ি থেকে পানি পতেঙ্গা এলাকায় আনা ছিল আমার প্রথম পদক্ষেপ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনাপত্তি প্রদানের মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হলো।

তিনি আরও বলেন, টানেল দিয়ে পানি আনার জন্য পাইপলাইন স্থাপন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সেতু কর্তৃপক্ষ ও টানেলের মূল ঠিকাদারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

টানেল দিয়ে ভান্ডালজুড়ির পানি যাবে পতেঙ্গায়

প্রকাশের সময় : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬