Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালোটাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ২৪৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কালোটাকা সাদা করার সুযোগ হিসেবে পরিচিত বহুল বিতর্কিত অনিবন্ধিত আয় বৈধ করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

যমুনার গেটে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালোটাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়ার। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।

গত জুলাইয়ে অনুমোদিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে। তৎকালীন সরকারের এ সিদ্ধান্ত তখন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল। কারণ, বৈধ করদাতাদেরকে ৩০ শতাংশ পর্যন্ত আয়করের পাশাপাশি অতিরিক্ত সারচার্জ দিতে হয়। সমালোচকরা বলেছিলেন, ১৫ শতাংশ করের মাধ্যমে কালো টাকা সাদা করার অনুমতি আর্থিক খাতের অনিয়মকে আরও বাড়িয়ে তুলতে পারে।

সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (এফবিসিসিআই) কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছিল।

২০২০-২১ অর্থবছরেও ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধকরণের সুযোগ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, ওই মোট ১১ হাজার ৮৩৯ জন প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা বৈধ করেছিলেন, যা এক বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ওইসব বিনিয়োগ থেকে দুই হাজার ৬৪ কোটি টাকা রাজস্ব পেয়েছিল এনবিআর।

আবহাওয়া

কালোটাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪