Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে নিশ্চিত হামে এক শিশু ও সন্দেহজনক হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৭৪ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১৭০ জন শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৭৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৬১৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৩ হাজার ২৫৮ রোগী।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২২০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৮৩ জন এবং নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

আবহাওয়া

হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬