Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কনস্টেবলের মিস ফায়ারে ওসি আহত

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের দক্ষিণ সুরমা থানার এক কনস্টেবলের শটগানের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি-জামায়াতের অবরোধে দায়িত্ব পালনকালে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় দায়িত্ব পালন করছিলেন মো. শামসুদ্দোহাসহ পুলিশ সদস্যরা। সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা করছেন বলে খবর পেয়ে সেদিকে শামসুদ্দোহাসহ অন্যরা যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে প্রথমে ইটে আঘাত হানে। এরপর তা ওসির হাতে এসে লাগে। এতে তিনি আহত হন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি বলেন, পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে ওসি সামান্য আহত হন। এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

কনস্টেবলের মিস ফায়ারে ওসি আহত

প্রকাশের সময় : ০৪:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩