এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমেই জিততে হবে, দুই নম্বরি করার কোনো পদ্ধতি নেই : ইসি সানাউল্লাহ

ভোলা জেলা প্রতিনিধি : 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, সব ভোটার যাতে কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেন। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমেই জিততে হবে, দুই নম্বরি করার কোনো পদ্ধতি নেই।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকবে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সবাইকে নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি।

এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলার ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারা নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাট কাটার সময় বজ্রপাত, প্রাণ গেল বাবা-ছেলের

এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমেই জিততে হবে, দুই নম্বরি করার কোনো পদ্ধতি নেই : ইসি সানাউল্লাহ

প্রকাশের সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬