Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ২৬৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের জয় শাহ।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ৩৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান হলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। ৬ বছর এই পদে থাকবেন ভারতীয় ক্রিকেট সংগঠক।

বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। চলতি বছরের নভেম্বরে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হলে ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি।

আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।

চলতি বছরের নভেম্বরে শেষ হচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান চাননি গ্রেগ বার্কলের মেয়াদ। এই মেয়াদসহ টানা দুই মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করছেন।

আবহাওয়া

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

প্রকাশের সময় : ১০:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪