পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৩২৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানি অভিনেত্রী খুশবু খানকে। সোমবার (১০ জুন) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের জমি থেকে এই পশতু অভিনেত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।

অভিনেত্রী খুশবু খান হত্যার ঘটনায় পুলিশ জানিয়েছে, তার ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে পুলিশ সন্দেহভাজন হিসেবে গুল মুহম্মদের ছেলে শওকত ও দিলবরের ছেলে ফালাক নিয়াজকে আটক করেছে বলে কয়েকটি সূত্র থেকে জানা গেছে।

অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও টেলিভিশনের সংবাদে জানা গেছে, অভিনেত্রী খুশবু খানের ভাই এফআইআরে অভিযোগ করেছেন, সন্দেহভাজনরা তাদের আয়োজিত এক অনুষ্ঠানে তাকে (খুশবু খান) কাজ করতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এ কারণেই হত্যা করা হয়েছে তার বোনকে।

অভিনেত্রী খুশবু তাদের শর্তে রাজি না হওয়ায় তাদের নির্বাচিত একটি জায়গায় পার্টির আয়োজন করে এবং সেখানে যেতে বলে। তারপর পরিকল্পনা অনুযায়ী খুশবু খানকে হত্যা করা হয়।

খুশবু খান হত্যা কাণ্ডের ঘটনায় আখবারপুরা স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নিয়াজ মুহম্মদ খান বলেন, পুলিশের মনে করছেন খুশবুকে ওই পার্টিতে নেওয়া হয়েছিল এবং সেখানে সন্দেহভাজনরা উপস্থিত ছিলেন। তবে তাকে অন্য একটি জায়গায় নিয়ে হত্যা করা হয়। হত্যার পর তারা মরদেহ ফেলে রেখে যায়।

পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সন্দেহভাজনরা এ ধরনের অপরাধের জন্য সাধারণত বাড়ি ব্যবহার করে। অন্যদিকে নওশেরা জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আজহার জানান, তারা এ ঘটনায় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এ অভিনেত্রীর ভাইয়ের অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিরা শুধু তাদের আয়োজিত অনুষ্ঠানেই খুশবু খানকে কাজ করতে বাধ্য করতে চেয়েছিল। এমনকি ইন্ডাস্ট্রিও ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তাতে রাজি হননি খুশবু। তাদের শর্তে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের একটি পার্টিতে যেতে খুশবুকে প্রলুব্ধ করা হয়েছিল। সেখানে যাওয়ার পরই পরিকল্পনা করে খুশবুকে হত্যা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব : জামায়াত আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪