Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : 

৪৩তম বিসিএসের ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

উপসচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৫ জানুয়ারির পত্রের সুপারিশের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত এসব সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়াও প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তাদের ১৫ জানুয়ারির মধ্যে নামের পাশে বর্ণিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

আবহাওয়া

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

৪৩ তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশের সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫