২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৯৪ জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এরমধ্যে দুজন ঢাকা জেলার। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

হালনাগাদ প্রতিবেদন আরও বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।

এছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তবে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পৃথিবীর কোনো জ্যোতিষ ভাবেনি আ.লীগ পালাইয়া বিদায় নিবে : ধর্মমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬