১৫০টি গ্যাসকূপ খনন, ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক : 
দেশে আরও ১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। জ্বালানি খাতে সরকারের নানা উদ্যোগের বিষয়ে মাহদী আমিন বলেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে। এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এর জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকে গ্যাস সরবারহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরে সর্বোচ্চ উদ্যাগ গ্রহন করবেন বলে জানিয়েছেন। এর উদ্দেশ্যে ছিল, শিল্প কারখানা যেন আবারো গ্যাস আবারো সচল হয়, বাংলাদেশের অর্থনীতি যেন তার যে পটেনশিয়ালেএবং অগ্রযাত্রা রয়েছে সেটা ধাবমান থাকে সেটা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
মাহদী আমিন বলেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে। এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে জ্বালানিনিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হচ্ছে। এর জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।
মাহ্দী আমিন বলেন, বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, কৃষকের সেচ খরচ শূন্যে নামিয়ে আনতে আগামী পাঁচ বছরে দেশের সকল ডিজেল চালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা, রাঙ্গামাটির বিদ্যুৎহীন ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল উদ্যোগ, বাসা-বাড়ির ছাদভিত্তিক সৌর বিদ্যুতে নতুন প্রণোদনা ঘোষণা, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সাড়ে ১০ টাকা ইউনিট দরে ক্রয়ের প্রজ্ঞাপন জারি, সবুজ বিদ্যুৎ প্রকল্প উৎসাহিত করতে সোলার পাওয়ার প্ল্যান্টের আধুনিক যন্ত্রাংশ আমদানিতে টানা ১৮০ দিন সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণ মওকুফের ঘোষণা, আমিনবাজারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি, উর্বর মাটির সুরক্ষা নিশ্চিতে কৃষি জমির বদলে নদী ড্রেজিংয়ের পলি মাটি দিয়ে পরিবেশবান্ধব আধুনিক ইট তৈরির প্রকল্পে বিশেষ প্রাধান্য, নদী ভাঙন রোধ ও বাঁধ সুরক্ষায় প্রাকৃতিকভাবে দীর্ঘস্থায়ী বিন্যা ঘাস ব্যবহারের জাতীয় নির্দেশিকা ও কারিগরি কমিটি গঠন, সাভার চামড়া শিল্প শিল্পনগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিক সংস্কারের উদ্যোগ, অলাভজনক রাষ্ট্রায়াত্ত শিল্প ও অব্যবহৃত জমি সম্পদকে বেসরকারি অংশীদারিত্বে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কীভাবে লাভজনক প্রক্রিয়ায় নিতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত চিনি কলগুলোকে নতুন করে সচল ও আধুনিকায়নে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা করতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়ে ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত রেখে মোট ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহ ও কেন্দ্রীয় কন্ট্রোলরুম চালুর উদ্যোগ, অচল প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগকারীদের জন্য ৭ পার্সেন্ট সুবিধার প্রস্তাব, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত এক মাসে বাস্তবায়িত ও গৃহীত এই কর্মযোগ্য প্রমাণ করে যে, বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমেই জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ বৈদেশিক ঋণের চাপ সফলভাবে মোকাবেলা করা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন ধরনের অত্যপ্রয়োজনীয় সংস্কার দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈপ্লবিক উন্নয়ন এবং কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করাসহ প্রতিটি পদক্ষেপে সরকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী মানসিকতার প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, এই সাফল্যগুলো আগামী দিনে বাংলাদেশকে একটি মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের যে সুদৃঢ় পথযাত্রা সেটিকে আরো বিকশিত করবে। আসুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই গণমুখী ও দূরদর্শী নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির এই ধারাবাহিকতাকে আমরা আরো বেগবান করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করছি। যেখানে মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়ত করে ফেলা কঠিন বা দুরহ।তবে বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার যার ক্ষমতার একমাত্র উৎস জনগণ সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান।
তিনি আরও বলেন, দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সরকারের মূল লক্ষ্য সবার আগে বাংলাদেশ সেটিই হবে চলার পথের পাথেয়।
মাহদী আমিন বলেন, আমি একটা সুখবর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে , আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি এর রেটিংয়ে বাংলাদেশকে গতকাল (মঙ্গলবার) নীতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটি স্থিতিশীল রাষ্ট্র। যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না। আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্যমতে বিগত বছরের একই সময়ের তুলনায় অর্থাৎ আজকে যদি আমরা তুলনা করি গত বছরের এই সময়ের সাথে কিংবা গত মাসে এই সময়ের সাথে তাহলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ইতিবাচক দিকে যাচ্ছে।
তিনি আরও জানান, অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের যে ইনফ্লেশন রেট সেটা কমে এসেছে। আমাদের খাদ্যপণ্য দ্রব্যমূল্যের যে বৃদ্ধির হার সেটা কমে এসেছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যপণ্য রয়েছে সেটা যোগান তুলনামূলকভাবে বেশ ভালো।
জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহদী আমিন বলেন, বিশ্বের অন্য অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষত আশেপাশের যেকোন দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে যেন জনগণের ওপর চাপ না পড়ে।
মাহদী আমিন বলেন, গত এক মাসে নির্বাচিত সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে আমরা এগুলোকে মোটামুটিভাবে একটি সাতটি ডিফারেন্ট ভাগে বিভক্ত করতে পারি।
এগুলো হলো তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি উদ্ভাবন; গণ মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন; নারীর অগ্রযাত্রা সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানী ও জলবায়ু সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা; সাত প্রাতিষ্ঠানিক সুশাসন জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
মাহদী আমিন বলেন, বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কল্যাণ ও জীবনমানের উন্নয়নে সরকারি কিছু পদক্ষেপ আমরা গত এক মাসে দেখতে পেয়েছি। তার মাঝে অন্যতম সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক স্বস্তিতে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন। সব গ্রেডের সরকারি চাকরিজীবীর জন্য সমহারে প্রাতিষ্ঠানিক মোবাইল ভাতার সুবিধা সম্প্রসারণ। অবসরপ্রাপ্ত নিট পেনশন সর্বোচ্চ একশ শতাংশ বৃদ্ধি এবং তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা।
গত এক মাসে দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধকরণ, সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাশ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ব্যাপকভাবে বৃদ্ধি করে স্থায়ী তহবিলের রূপান্তর, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরাপত্তায় দেশব্যাপী সিগনেচার প্রজেক্টগুলো যেমন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জেনদের নিয়মিত সরকারি ভাতার সম্প্রসারণ ৪১টি দেশের এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য সেটিকে আরো সহযোগীকরণ এবং সেবাবান্ধব করবার জন্য কার্যকর নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র।
নারীর অগ্রযাত্রাকে প্রাধান্য দিয়ে এবং তাদের সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষার জন্য গত এক মাসে সরকারের নেওয়া পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘সাইবার পরিসরে নারীদের হয়রানী ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সাথে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গ্রহণের উদ্যোগ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নারী শিক্ষার্থীদের সার্বজনীন উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী নিশ্চয়তা বিধানের কার্যকর পরিকল্পনা।’ এ ছাড়া গত মাসের সরকারের কর্মকাণ্ডের একটি পরিসংখ্যান তুলে ধরেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরশনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।
বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করবার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন মাহদী আমিন।
স্বাস্থ্য অবকাঠামোর বিষয়ে মাহ্দী আমিন বলেন, ‘আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখেছি— রাজধানী ঢাকাসহ দেশের বাকি আটটি বিভাগীয় শহরে ১৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক বিশেষায়িত পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, বিশ্বমানের সেবা নিশ্চিতে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল আধুনিক আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থাপনা মডেলে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের কিডনি রোগীদের জীবন বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সুলভে আধুনিক ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত এবং বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যাকে ১৮‘শতে উন্নীতকরণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।’
রোগীদের উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে আন্তর্জাতিক মানের বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টারের নির্মাণের ভিত্তি স্থাপন, দেশজুড়ে স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকে জরুরি ঔষধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পুনর্বহাল, সংক্রামক ব্যাধি নির্মূলে বিগত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সারাদেশে মোট ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে সফলভাবে হাম ও রুবেলের টিকা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপনের জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় তীব্র সংকট নিরসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ প্রকল্প গ্রহণ, ডেঙ্গু মহামারির প্রকোপ রুখতে হাসপাতালে বিশেষ ওয়ার্ডে প্রস্তুতির পাশাপাশি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমন্বিত তিন মাসের দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, জনস্বাস্থ্য রক্ষা ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সর্বনিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালার ফলে বিগত ছয় মাসে সরকারের গুদামে অতিরিক্ত খাদ্যশস্য মজুত বৃদ্ধির কথা বলেন মাহ্দী আমিন।
যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে মাহ্দী আমিন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাপনা এবং স্মার্ট ট্রাফিকের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা স্থাপন করা হয়েছে।’
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত পূর্ণাঙ্গ চার লেনের নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন বর্ধিত, মহাসড়কে কোনো ঝামেলা ছাড়া নিরবচ্ছিন্ন যাতায়াত যেন কিছুটা হলেও নিশ্চিত করা যায়, সেজন্য আগামী চার মাসের মধ্যে সম্পূর্ণ ক্যাশলেস স্বয়ংক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ টোল ব্যবস্থা চালুর নির্দেশনা, ঢাকা শহরের তীব্র জানজট নিরসনে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল আধুনিক কেরানীগঞ্জে স্থানান্তরের কার্যক্রম চলমান, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন, বারকোড কিউআর ট্রাকিং এবং গতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘস্থায়ী ট্রাফিক জট নিরসনে বুয়েটের শীর্ষ বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ আহ্বান, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে ১৫ দিন পর পর সমন্বয় সভার সিদ্ধান্ত, মহাসড়কে যেকোনো দুর্ঘটনায় গোল্ডেন আওয়ারের মধ্যে জরুরি চিকিৎসা বা সেবা দিতে প্রতি ১০ কিলোমিটার পর পর সার্বক্ষণিক আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত, দূষণমুক্ত সবুজ নগরী গড়তে বৈদ্যুতিক গাড়ির জন্য দ্রুতগতির সুপারচার্জিং স্টেশন এবং ব্যবহৃত ব্যাটারি রিসাইকেল প্যান নির্মাণের উদ্যোগ, বায়ুদূষণ রোধে ফিটনেসবিহীন ও বিষাক্ত কালোধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের নিয়মিত বিশেষ অভিযান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লা পরিষ্কারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পড়ে থাকা শত শত টন নোংরা বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ অভিযান পরিচালনা, রাজধানী ঢাকার চারপাশে নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে বৃত্তাকার নৌপথের মাস্টারপ্ল্যান কার্যকর করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
মাহদী আমিন বলেন, আমরা গত এক মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি দেখেছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের সাত জনের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ড ঘোষণা করে গতকাল রায় প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রীয় অনুকূলে বাজায়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এ বাজয়াপ্ত সম্পত্তি বৃত্তি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।
তিনি আরও বলেন, প্রধান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে আত্মউৎসর্গকারী ৭৪ জন শহীদ পরিবারের যোগ্য সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র প্রদান, করেছেন।
প্রাণবন্ত কার্যকর ও প্রাণচাঞ্চল্য ভরপুর জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা, প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি সিদ্ধান্তের উপর সংসদীয় নজরদারি নিশ্চিত করতে দ্রুততম সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন ও নিয়মিত বৈঠককে বাধ্যতামূলক করার উদ্যোগ, নাগরিকদের বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক চলাফেরা সুবিধার্থে বার্ষিক বৈধ ট্রাবল কোটার পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ১৮ হাজার মার্কিন ডলারে উন্নীতকরণসহ সরকারে নানা উদ্যাগের কথা বলেন মাহদী আমিন।
সাইবার সুরক্ষায় দেশে ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম’ এবং ‘জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম’ কার্যক্রম শুরু। স্থানীয় কারখানায় সাশ্রয়ী আধুনিক স্মার্টফোন উৎপাদনে বিশেষ নীতিগত প্রণোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ। ৫ কোটি মানুষকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যে কৃষিশ্রমিক, কৃষক ও রিকশাচালকসহ একদম প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য ২ হাজার থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার প্রাথমিক লক্ষ্য নেওয়া হয়েছে। বিশ্বমঞ্চে তরুণদের কর্মসংস্থান উপযোগী করতে ষষ্ঠ শ্রেণী থেকে সবার জন্য কারিগরি শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যক্রমে নতুন দুটি করে মোট চারটি নতুন বই অন্তর্ভুক্তির প্রক্রিয়া বাস্তবায়ন। প্রায় ৪৫ লাখ মানুষকে বাস্তবমুখী কর্মদক্ষতা দিতে দেশব্যাপী আধুনিক ‘আলফা’ প্রকল্প গ্রহণ। কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, আন্তর্জাতিক সার্ভিস সেন্টার উদ্বোধন ও ৩টি প্ল্যাটফর্ম চালু। কক্সবাজারে সমুদ্রসম্পদ ও ব্লু ইকোনমি গবেষণায় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ। উচ্চশিক্ষার সুযোগে প্রতি বছর ৫০৯ জন মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সৌদি সরকারি শিক্ষাবৃত্তি প্রদান দ্বার উন্মোচন। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার এসএসসি পরীক্ষার শীর্ষ মেধাবীদের স্বীকৃতি ও উপহার বিভিন্ন পর্যায়ের কৃতী ছাত্রীদের মেধার ভিত্তিতে সাইকেল প্রদানের নীতিগত সিদ্ধান্ত। কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বিনামূল্যে সুষম দুপুরের খাবারের রূপরেখা প্রণয়ন। মানসম্মত শিক্ষা নিশ্চিতে ঘোষিত ‘১৫ অনুশাসন’ বাস্তবায়ন এবং বছরব্যাপী খেলাধুলা ও সহশিক্ষা পরিচালনায় নির্দেশনা জারি। দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত সরকারি জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। অচল ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকর করতে শিল্প ও বাণিজ্যের সমন্বয়ে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু।
তিনি বলেন, গত এক মাসে দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থবিভাগের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি শাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে একই কর্মসংস্থলে পদায়ন সম্পূর্ণ বন্ধকরণ, সম্পত্তি দান করার পরেও বাবা-মায়ের আজীবন ভোগ দখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সুরক্ষা আইন পাস, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের সেরা ১০০ মেধাবী শিক্ষককে ১ লাখ টাকা করে বিশেষ জাতীয় অর্থ পুরস্কার প্রদানের উদ্যোগ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ব্যাপকভাবে বৃদ্ধি করে স্থায়ী তহবিলে রূপান্তর, প্রান্তিক মানুষের বেঁচে থাকার নিরাপত্তায় দেশব্যাপী সিগনেচার প্রজেক্টগুলো যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি ভাতার সম্প্রসারণ।
এ ছাড়াও ঢাকার তিনটি অন্যতম প্রধান বস্তি কড়াইল, ভাসানটেক ও তলা পুনর্বাসনে চীনের ১০ হাজার কোটি টাকা অর্থায়নে ২০ তলা আধুনিক ভবনে বিনামূল্যে আবাসক ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা, ইতালির মিলানের আন্তর্জাতিক সোর্সিং মেলা রেডি টু শোতে বাংলাদেশের বিভিন্ন পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানের সফল অংশগ্রহণ এবং মেইড ইন বাংলাদেশ স্লোগানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া, নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাত করে ভবিষ্যতে রপ্তানির লক্ষ্যে প্রতিটি জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান, গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের সফল প্রয়োগ, প্রাণিসম্পদ সেবায় প্রতিটি ইউনিয়নে চারজন এবং উপজেলায় একজন করে সরকারি পশু চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু, বান্দরবানের দুর্গম পাহাড়ের অর্ধশত পাড়ায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, রাজধানী ঢাকায় ১৫টি আধুনিক রাইডসহ কেন্দ্রীয় শিশু পার্কে বিশ্বমানের আদলে কীভাবে সংস্কার করা যায়— আগামী জুনের মধ্যে সেটিকে উন্মুক্ত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ, ৪১ টি দেশের এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য সেটিকে আরো সহযোগীকরণ এবং সেবাবান্ধব করার জন্য কার্যকর নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
নারীর অগ্রযাত্রাকে প্রাধান্য দিয়ে এবং তাদের সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষার জন্য গত এক মাসে সরকারের নেওয়া পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘সাইবার পরিসরে নারীদের হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সাথে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ নারী শিক্ষার্থীদের সার্বজনীন উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী নিশ্চয়তা বিধানের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
মাহ্দী আমিন বলেন, চা শিল্পে কর্মরত নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০ হাজার চা শ্রমিকের মাঝে আধুনিক ঋণ কোট বিতরণ করা হয়েছে।’ এছাড়া গত মাসের সরকারের কর্মকাণ্ড পরিচালনার একটি পরিসংখ্যান তুলে ধরেন মাহ্দী আমিন।
এগুলোর মধ্যে আছে, প্রবাসে কর্মরত লাখো নারী ও পুরুষ শ্রমিকের আইনি সুরক্ষায় ১৩ দেশের শীর্ষ ২২ টি আন্তর্জাতিক আইন সংস্থার সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, মানবিক বিবেচনায় কারাগারে বন্দিদের সাথে তাদের পরিবারের সদস্যদের নিয়মিত নিরাপদ ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থা প্রবর্তন, মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে ফিল্ড ফায়ারিং দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সশরীরে প্রধানমন্ত্রীর উপস্থিতি, খোঁজখবর এবং অনুপ্রেরণা প্রদান, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের শহীদ দুই সেনা সদস্যের পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, পরিবেশবান্ধব জ্বালানি, কৃষি ও জলবায়ু সহনশীল শিল্পায়নের ক্ষেত্রে কিছু কার্যকর দৃশ্যমান প্রকল্প এবং উন্নয়ন হয়েছে।
এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব : জামায়াত আমির

১৫০টি গ্যাসকূপ খনন, ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে : মাহদী আমিন

প্রকাশের সময় : ০৮:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬