১৪৪ টাকা বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক : 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দর ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। গত আগস্টে যা ছিল ১ হাজার ১৪০ টাকা।

নতুন এই দর রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৭ টাকা ০১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে অনুযায়ী সাড়ে ৫, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারের দাম ধার্য করা হয়েছে ৫৮ টাকা ৮৭ পয়সা। গত মাসে যা ছিল ৫২ টাকা ১৭ পয়সা।

গত আগস্ট মাসে ১২ কেজির দর ছিল ১ হাজার ১৪০ টাকা, আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২.১৭ টাকা। জুলাই মাসে ছিল সবচেয়ে কম দর, প্রতি লিটাদের দাম ছিল ৪৬.৪৯ টাকা। আর ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা।

রোববার দুপুরে বিইআরসির হলরুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি-জামায়াত যা চেয়েছে জুলাই তার বেশি দিয়েছে : মঞ্জু

১৪৪ টাকা বাড়লো এলপিজির দাম

প্রকাশের সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩