১ সেকেন্ডে পিডিবির বিকল্প লাইনে সংযোগ শাহ আমানত বিমানবন্দরে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বহু আগে থেকেই আধুনিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা রয়েছে, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুইটি বিতরণ লাইন রয়েছে এ বিমানবন্দরে। একটি লাইনে কখনো বিদ্যুৎ না থাকলে অটোমেটিক ট্রান্সপার সুইচের (এটিএস) মাধ্যমে সর্বোচ্চ ১ সেকেন্ডের মধ্যে পিডিবির বিকল্প লাইন সংযোগ হয়ে যায়।

সম্প্রতি বিমানবন্দরে লোডশেডিং হচ্ছে- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিষ্কার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (২২ আগস্ট) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দরে দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুটি পৃথক বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে বিমানবন্দরে। একটি লাইনে বিদ্যুৎ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিকল্প লাইনে সংযোগ চলে যায়। এ জন্য সর্বোচ্চ এক সেকেন্ড সময় লাগে।

কর্তৃপক্ষের ভাষ্য, পিডিবির দুটি লাইনেই একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। গত কয়েক মাসে এমন ঘটনা ঘটেনি। তবে রক্ষণাবেক্ষণ বা অন্য কোনো প্রয়োজনে দুটি লাইনই বন্ধ করার দরকার হলে বিমানবন্দরের নিজস্ব জেনারেটরের মাধ্যমে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্দেশনা অনুযায়ী এ ক্ষেত্রে সর্বোচ্চ সময় ১৬ সেকেন্ড বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণে বিমানবন্দরের কার্যক্রমে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সরবরাহে সাময়িক কোনো সমস্যা হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম যাতে বন্ধ না হয়, সে জন্য রাডার, উড়োজাহাজ চলাচলের দিকনির্দেশক যন্ত্রপাতি, বেতার যোগাযোগব্যবস্থা, রানওয়ের বাতি ও উড়োজাহাজের তথ্য প্রদর্শনব্যবস্থাসহ সব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির জন্য আলাদা ব্যাটারি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া চাহিদা বাড়ায় বিমানবন্দরে নতুন দুটি জেনারেটর স্থাপনের কাজ চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, নতুন জেনারেটর স্থাপনের কাজসহ রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মাঝে মাঝে পিডিবির বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ রাখতে হয়। এ ধরনের কোনো ঘটনাকে লোডশেডিং হিসেবে কেউ বুঝে থাকতে পারেন। তবে সেটি সঠিক নয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বিষয়টি পরিষ্কার করা হয়েছে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদে উড়োজাহাজ ওঠানামা নিশ্চিত করাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

১ সেকেন্ডে পিডিবির বিকল্প লাইনে সংযোগ শাহ আমানত বিমানবন্দরে

প্রকাশের সময় : ০১:১২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬