হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৬ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৩৩ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগী শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৬৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০ হাজার ২৪৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ৮৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সে হিসাবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু ৫৫৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী ও ময়মনসিংহে একজন করে সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬ জনে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরো ৫৪ জন

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

প্রকাশের সময় : ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬