সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ১ সদস্য আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর বাদশা শেখ (২৫)কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কুমড়োকাঠি এলাকায় অবস্থান করছিল। শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে চারটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্র্ধষ ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখকে (২৫) আটক করা হয়।’

সিয়াম-উল-হক জানান, আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দ করা আলামত ও আটক ডাকাতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছরে ১,৩৩৪ রেল দুর্ঘটনা, সবচেয়ে বেশি পূর্বাঞ্চলে : সংসদে রেলমন্ত্রী

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ১ সদস্য আটক

প্রকাশের সময় : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬