সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে হোড়গাঁতী ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।

যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

প্রকাশের সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬