Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধু নিহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিহত গৃহবধু সিরাজগঞ্জ শহরের জুবলী রোডের অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আলীম বলেন, নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান।

তিনি আরো জানান, এই ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা। এ বিষয়ে অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

প্রকাশের সময় : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬