সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৭৪৩ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে অপারেশনটি শুরুর পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দিনে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯১৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি শ্যুটারগান, একটি কার্তুজ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাঙামাটিতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৭৪৩ জন

প্রকাশের সময় : ০৭:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫