Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি উর্বশী রাওতেলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ২৭৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শুটিং সেটে তারকাদের দুর্ঘটনার কথা হরহামেশাই শোনা যায়। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে অনেক সময়ই চোট পান তারকারা। এবার শুটিং করতে গিয়ে চোট পেলেন বলিউডের গ্ল্যাম ডিভা ঊর্বশী রাওতেলা।

নানদামুরি বালাকৃষ্ণার পরিচালনায় তেলুগু ছবি ‘এনবিকে ১০৯’ -এর শুটিং করছিলেন ঊর্বশী। সেই সময় চোট পেলে গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। তার ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়। উর্বশীর অসুস্থতা নিয়ে তার টিম এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হায়দরাবাদে ছবির অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত তা এখনও জানা যায়নি।

অভিনেত্রীর টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তার অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।

সম্প্রতি ছবির তৃতীয় ভাগের শুটিংয়ের জন্যই মুম্বাই থেকে হায়দ্রাবাদ গিয়েছেন ঊর্বশী রাউতেলা। নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। প্রখ্যাত সঙ্গীত সুরকার থামান এস এই ছবির গান তৈরি করছেন।

এই ছবিতে ঊর্বসীর চরিত্রটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই ছবিতে ববি দেওল ছাড়াও রয়েছেন দলকির সালমান ও পরিচালক নানদামুরি বালাকৃষ্ণা। এছাড়াও দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও সঞ্জয় দত্তকে।

তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন ‘এনবিকে১০৯’। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানায়, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমা। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী রাউতেলা। তা ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন, নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন। তার পরবর্তী ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী। ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

আবহাওয়া

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি উর্বশী রাওতেলা

প্রকাশের সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪