শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, সমন্বিত ও সময়োপযোগী হবে। এর মাধ্যমে দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আরো জোরদার হবে।

জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৭তম বিসিএস : বঞ্চিত আরো ৭৮ জনকে নিয়োগ

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬