শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), মৃত মনির আহমদের ছেলে মো. হুমায়ুন কবির (৪০), মৃত ছিদ্দিক মিয়ার ছেলে মো. শেখ ফরিদ (৪০), চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সফিউল্যাহর ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকরা বেশিরভাগই সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করে। তাদেরকে ২০২৪ সালের ২ সেপ্টেম্বরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছরে ১,৩৩৪ রেল দুর্ঘটনা, সবচেয়ে বেশি পূর্বাঞ্চলে : সংসদে রেলমন্ত্রী

শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

প্রকাশের সময় : ০৩:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬