Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের বিজ্ঞপ্তি : ট্রেনের টিকেট হস্তান্তরযোগ্য নয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • ৪৯৩ জন দেখেছেন

ফাইল ছবি

ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকিট, রিটার্ণ টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকিট হস্তান্তরযোগ্য নয়। এটি কেবলমাত্র যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য প্রদান করা হবে সেই ব্যক্তি এবং টিকিটে সুনির্দিষ্টভাবে যে সকল স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন : ১৬ আগস্ট থেকে চলবে ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন

এতে বলা হয়, যদি কোন ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকেট, রিটার্ণ টিকেট অথবা নির্দিষ্ট মেয়াদী টিকেট কারো নিকট হস্তান্তর বা বিক্রয় করে তাহলে উক্ত বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন অথবা অর্থদন্ড অথবা উভয় প্রকারের দন্ডে দন্ডিত হবেন।

অনুরূপভাবে টিকেটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দন্ডিত হবেন।

অতএব অনলাইন/মোবাইল অ্যাপ হতে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে বলা যাচ্ছে এবং অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ হতে বিরত হতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া

রেলের বিজ্ঞপ্তি : ট্রেনের টিকেট হস্তান্তরযোগ্য নয়

প্রকাশের সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০