Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ১ রমজান ১৪৪৭ হিজরি থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক প্রশাসন এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত আদেশ এমনটি বলা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে (এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান) ৫.৩০ থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হয়েছে। আর স্বাভাবিক সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

রমজান মাসে যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় ও ট্রেনে পানীয় জল বহনের অনুমতি থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রেও নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে এবং স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, রোজাদার যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি থাকবে। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত স্থানে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া

ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে থাকছে বাড়তি বগি

রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

প্রকাশের সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬