যৌথ অভিযানে ১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধারের অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি রিভলভার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, পাঁচটি পাইপগান, ২০টি শুটার গান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, একটি একে-৪৭, ২টি গ্যাস গান, একটি চাইনিজ রাইফেল, ৩টি এয়ার গান, ৪টি এসবিবিএল, ৪টি এসএমজি, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, থ্রি-কোয়ার্টার ২টি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

যৌথ অভিযানে ১৫ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪

প্রকাশের সময় : ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪