Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় সিএনজিচালিত পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহান মিয়ার বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনটি লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

উন্নয়নমূলক কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬