Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৩৮২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (৫ মে) কোর্দোবা শহরে তিনি মারা যান।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সেখান থেকে আর ফেরা হয়নি তার।

১৯৭০ সাল থেকে ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরোটাই আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন গালভান। ক্যারিয়ারের শেষবেলায় কিছুদিন খেলেছেন বলিভিলিয়ার একটি ক্লাবে।

আর্জেন্টিনা জাতীয় দলে প্রথম খেলেন তিনি ১৯৭৫ সালে। ওই বছরের প্যান আমেরিকান গেমসের দলে জায়গা পান এই সেন্টার ব্যাক। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।

পরে ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।

আবহাওয়া

নাইক্ষ্যংছড়িতে ২ অস্ত্রধারীকে ধরে পুলিশে দিল জনতা

মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান

প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫