মহেশখালীতে ডাকাতের গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে মনির আহমেদ (৫৫) নামে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় ঘের থেকে বেশ কিছু মাছ লুট করা হয়েছে বলে দাবি করেছেন ঘেরের মালিক।

রোববার (০৩ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার ষাইটমারার পূর্বে পাট্টাচরি নামক মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনির আহমদ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পট্টছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

তিনি ঘটনাস্থলের চিংড়ি ঘেরের মালিকানার অংশীদার এবং ঘের দেখভালের দায়িত্বে ছিলেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। সে সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘেরে আকস্মিক হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কায়সার আরও বলেন, ঘটনার সময় দুর্বৃত্তরা বেশ কিছু পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগে জোর এফবিসিসিআইর

মহেশখালীতে ডাকাতের গুলিতে চিংড়ি ঘেরের শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪