Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ভারত থেকে আসছে অনুদানের ২০ লোকোমোটিভ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের লোকোমোটিভ সংকট নিরসনে অনুদানের ২০টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করবে ভারত।

সোমবার (২২ মে) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগ দেবেন।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত এই রেল ইঞ্জিন সরবরাহ করতে সম্মত হয়। এ নিয়ে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লোকোমোটিভ দিচ্ছে ভারত। এর আগে, ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি লোকোমোটিভ দিয়েছিল।

আবহাওয়া

বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে : ড. মঈন খান

মঙ্গলবার ভারত থেকে আসছে অনুদানের ২০ লোকোমোটিভ

প্রকাশের সময় : ০৩:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩