রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৮৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৭৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৬১ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন ও সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল সিরাপ, ২১টি মোবাইলফোন, ৮টি বিভিন্ন ব্যাংকের কার্ড, একটি প্রাইভেটকার, ১৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪

প্রকাশের সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬