ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে ২ শিশুসহ মায়ের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৩৪০ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় পারিবারিক কলহের জেরে দুই শিশুসহ মা বিষপান করেন। এতে তিনজনেরই মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। তারা বিষপানে তাদের মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগে জোর এফবিসিসিআইর

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে ২ শিশুসহ মায়ের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪