Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন খাতে পাকিস্তানের সঙ্গে কাজের সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাত, বিশেষত কৃষিতে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন নতুন প্রজন্মের যুগ, তাই দুই দেশের মধ্যে যোগাযোগ হতে পারে।

শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি গবেষণা অত্যন্ত ইতিবাচক ফলাফল দেয়। কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে পারস্পারিক সহযোগিতা হতে পারে।

শেখ হাসিনা বাংলাদেশে সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান।’

তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই উদ্যেগী এবং পাকিস্তানের মানুষেরও এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আরও জানান, আলোচনায় ক্রিকেট ইস্যুও স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

বিভিন্ন খাতে পাকিস্তানের সঙ্গে কাজের সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩