বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নির্মাণ শ্রমিকরা হলেন সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল হাসান। কাজ করার এক পর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সাকিব ও কামরুল। খবর পেয়ে বান্দরবান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বান্দরবানের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মধ্যে পুঁড়ে গিয়ে একজনের পেট ফেটে গেছে এবং অন্য জনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বান্দরবান জেলা প্রতিনিধি 
























