Dhaka বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

নিজস্ব প্রতিবেদক : 

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো: বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামক নতুন উপজেলা গঠন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘ভুল্লী’ নামক নতুন উপজেলা গঠন, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামক নতুন উপজেলা গঠন।

এরআগে স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

প্রকাশের সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬