ফুলগাজীতে ৫১ লাখ টাকা জালিয়াতি, ৩ কর্মচারী বরখাস্ত

ফেনী জেলা প্রতিনিধি : 

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ আদেশ কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেনÑ উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ ও নুর ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদের তিন কর্মচারী সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ এবং নুর ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা নির্ধারিত হারে খোরপোশ ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি সরকারি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে ৫০ লাখ ৯৭ হাজার (প্রায় ৫১ লাখ) টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ জুলাই ওই তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা করেন। তবে মামলাটি পুলিশের তদন্ত এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

এরপর রোববার (১২ জুলাই) ফুলগাজী আমলী আদালত থেকে তিন অভিযুক্ত জামিন পান। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলার ডকেট দুদকে পাঠানোর প্রয়োজন রয়েছে, যাতে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রদ্রোহ মামলা : শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর

ফুলগাজীতে ৫১ লাখ টাকা জালিয়াতি, ৩ কর্মচারী বরখাস্ত

প্রকাশের সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬