Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা থেকে সতর্ক থাকতে বিমান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

ফাইল ছবি

টিকেট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তার কথা জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে গমনকারী পুরাতন টিকিটধারী সম্মানিত যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো রকম চার্জ ছাড়াই টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট তাদের নিজস্ব টিকেট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন : লিজে আনা উড়োজাহাজে ১১শ কোটি টাকার ক্ষতি বিমানের

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু এজেন্সি/ ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকেট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দিবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/ বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী সম্মানিত যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হল।

আবহাওয়া

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতারণা থেকে সতর্ক থাকতে বিমান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

প্রকাশের সময় : ০৭:৫০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০