পদ্মায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে জয় হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোর জয় হোসেন রাজশাহী নগরের আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, আজ রবিবার দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাসপাতালের মরদেহ মর্গে রাখা হয়।

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাগদান গুঞ্জন, নতুন ছবি প্রকাশ করলেন পূজা চেরি

পদ্মায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫