নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং পলিসিগত পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতৃত্ব স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত সম্ভব না। আন্দোলনের মাঠে নারীরা সামনে থাকলেও পদ কিংবা পদবির ক্ষেত্রে পিছিয়ে। পুরুষের তুলনায় নারীকে বেশি কাজ করে যোগ্যতা প্রমাণ করতে হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যত বেশি নারীরা শিক্ষিত হবে তত বেশি নারী স্বনির্ভর হবে এবং ক্ষমতায়ন নিশ্চিত হবে, সেক্ষেত্রে সরকার নারীদের শিক্ষার ক্ষেত্রে অধিক মনোযোগ দিচ্ছে। জেলা উপজেলা কমিটিগুলোতে ৩০-৩৫ ভাগ নারীর উপস্থিতি নিশ্চিত না করলে মূল জায়গায় পরিবর্তন আসবে না।

পাবলিক ডায়ালগে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নারীদের টিকে থাকার যুদ্ধ জন্মের পর থেকেই শুরু হয়। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষা কিংবা রাজনীতি-সব জায়গাতেই পদে পদে বাধা ও বৈষম্যের মুখোমুখি হতে হয়।

রাজনীতিতে আসতে চাওয়া তরুণীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে হলে নিজের মেধা ও আত্মসম্মান বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিএনপির এই নেত্রী বলেন, শুধু শীর্ষ পদে নারী থাকলেই প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিতে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি গঠনতন্ত্র অনুযায়ী এই শর্তগুলো বাধ্যতামূলক না করে, তবে স্থানীয় পর্যায়ে কখনোই উদীয়মান নারী নেতৃত্ব তৈরি হবে না।

বর্তমানে রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে নারীদের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানিকে চিহ্নিত করে শামা ওবায়েদ বলেন, এআই (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের চরিত্রহনন করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হলে শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে কঠোর আইনি সুরক্ষা ও পদক্ষেপ থাকা প্রয়োজন।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে তরুণ নারীদের অসামান্য ভূমিকার প্রশংসা করে শামা ওবায়েদ প্রশ্ন তুলে বলেন, আন্দোলনের প্রথম সারিতে থাকা এসব নারীদের রাজপথে দেখা গেলেও পরবর্তী রাজনৈতিক দলীয় কমিটিগুলোতে কেন তাদের সেভাবে দেখা যায় না? এটি আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন, যা দ্রুত পরিবর্তন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ ও দুজন প্রতিমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা তিনটির মতো নতুন উইং চালু করেছি। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব।

অন্য এক প্রশ্নের জবাবে মক্কা প্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

বিএনপির এই সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত সরকার নিজেই নেবে। আর এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে আমাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

ফ্রেডরিক এবার্ট স্টিফটু এর সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ-এর সভাপতি জিল্লুর রহমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে যুক্ত করে দ্রুত মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি : শামা ওবায়েদ

প্রকাশের সময় : ০৩:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬