Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট বিশ্বে সহযোগী ও উন্নয়নশীল দেশগুলোর নারী ক্রিকেটারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথমবারের মতো চালু করছে ‘আইসিসি উইমেন্স চ্যালেঞ্জ ট্রফি’। এই টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের উদীয়মান দলগুলো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে, যা তাদের দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক পরিচিতি লাভে সহায়ক হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। প্রথম আসরটি শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে।

টুর্নামেন্টটি মূলত সহযোগী দেশগুলোর নারী ক্রিকেটের উন্নয়ন ও আন্তর্জাতিক এক্সপোজার বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয়েছে। তাই এতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষস্থানীয় দলগুলো অংশ নেবে না।

এবারের আসরে মোট পাঁচটি দল লড়াই করবে স্বাগতিক রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভানুয়াতু। এই দলগুলো আইসিসির পাঁচটি ভিন্ন অঞ্চল থেকে বাছাই করা হয়েছে, যারা গত বছরের ইমার্জিং নেশনস ট্রফিতে খেলেনি।

ম্যাচগুলো ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। মোট ২০টি ম্যাচ খেলা হবে।

সব খেলা রুয়ান্ডার রাজধানী কিগালির গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে রুয়ান্ডা মুখোমুখি হবে ইতালির, আর নেপাল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আইসিসি জানিয়েছে, এই টুর্নামেন্টের ম্যাচগুলো আইসিসি টিভিতে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে।

আবহাওয়া

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে আইসিসি

প্রকাশের সময় : ০৭:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬