নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে স্লোগান দিয়েছেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে দেন। পরে সেখান থেকে সরে যান তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে যান। পরে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন

প্রকাশের সময় : ১১:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬